বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
বরিশালে বাস ও গৌরনদীতে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ
হোম » বরিশাল » বরিশালে বাস ও গৌরনদীতে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
বরিশাল-ঢাকা মহাসড়কে পৃথক স্থানে একটি বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পার্কিং করা বিএমএফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই দিন রাত ৭টার দিকে গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় বাঁশবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পার্কিং করা বিএমএফ পরিবহনের বাসটির জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির ইঞ্জিন কভার ও স্টিয়ারিং পুড়ে যায়। পরে বাসস্ট্যান্ডের শ্রমিকেরা আগুন দেখতে পেয়ে জানালার কাচ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অন্যদিকে, গৌরনদীর বাটাজোর বাইচখোলা এলাকায় সড়কের পাশে থামানো বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় একাধিক সূত্র জানায়, এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।
বাংলাদেশ সময়: ২২:১৯:৫৮
