বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন

হোম » ঢাকা » গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুন
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে বিএনপির এমপি বাবরের হাসপাতালে ভাঙচুর-আগুনসাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জ-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ডা. কেএম বাবরের মালিকানাধীন আরাফ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

 

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ শহরের হাসপাতালটিতে এ হামলার ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সাবেক পৌর যুবলীগ নেতা ওমর ফারুকের নেতৃত্বে যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা হাসপাতালে হামলা চালান। এ সময় তাঁরা হাসপাতালের জানালার কাচ ভাঙচুর করেন এবং ভেতরে অগ্নিসংযোগ করেন। এতে হাসপাতালের আসবাবপত্র পুড়ে যায়।

 

সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থক আমার হাসপাতালে ককটেল বিস্ফোরণ, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ সময় হাসপাতালে অনেক রোগী ছিল। যুদ্ধের সময়ও কেউ হাসপাতালে আক্রমণ করে না।’

 

তিনি আরও বলেন, হাসপাতালে রোগী থাকা অবস্থায় এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক।

বাংলাদেশ সময়: ২২:০৫:৫৬