বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনিকে কারণ দর্শানোর নোটিশ
হোম » রাজনীতি » মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনিকে কারণ দর্শানোর নোটিশ![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর মহিপুর থানা বিএনপির দপ্তর সম্পাদক কাওসার মনিরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত ১৭ নভেম্বর রাতে মহিপুর থানা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. ইলিয়াস স্বাক্ষরিত নোটিশে তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে হবে।
নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কাওসার মনির বলেন, ‘কারণ দর্শানোর নোটিশ পাওয়ার মতো আমি কোনো অন্যায় করিনি। সত্যের সঙ্গে মজলুমদের পাশে আছি। কোনো ষড়যন্ত্র আমাকে পিছপা করতে পারবে না। ষড়যন্ত্রের স্পষ্ট জবাব দিয়ে সাংগঠনিকভাবে মোকাবিলা করব, ইনশাআল্লাহ।’
মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার বলেন, ‘কাওসার মনিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যথাযথ জবাব দিতে না পারলে পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, নোটিশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী নোটিশ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তবে কী কারণে কাওসার মনিরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, নোটিশে তার সুনির্দিষ্ট বিবরণ উল্লেখ নেই।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১২:৫২:৩৭
