মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
নাজিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনারের বিশেষ সভা
হোম » পিরোজপুর » নাজিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনারের বিশেষ সভা
সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা।
এ ছাড়া বক্তব্য দেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. আবু হাসান খান ও নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৩৪:৩৩
