মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬

পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩ জেলে, ঢাকায় ২ জন

হোম » বরগুনা » পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩ জেলে, ঢাকায় ২ জন
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬


পাথরঘাটায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩ জেলে, ঢাকায় ২ জনসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার পাথরঘাটায় সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির সময় মাছ ধরার ট্রলারে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন জেলে দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মাছের খাল বাজারসংলগ্ন মাছের খালে নোঙর করা ‘জাহিদ হাসান’ নামের একটি ট্রলারে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটির মালিক দুলাল খান।

 

দগ্ধ ব্যক্তিরা হলেন পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালীবাড়ি গ্রামের কালু খানের ছেলে আলম খান (৪৫), নজরুল ঘরামীর ছেলে বাঁকা বিল্লাহ (৪৫) এবং মকফের খানের ছেলে দুলাল খান (৫৫)।

 

ট্রলারমালিক দুলাল খান জানান, ১৪ জন জেলেকে নিয়ে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তাঁরা। বাজারসদাই করে দুপুরের খাবার খেয়ে সাগরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। এ সময় ট্রলারের বাবুর্চি রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ট্রলারে থাকা তিনজন দগ্ধ হন। দুর্ঘটনার সময় বাকি ১১ জন জেলে ট্রলারে না থাকায় তাঁরা অক্ষত রয়েছেন।

 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, বাঁকা বিল্লাহর শরীরের অধিকাংশ পুড়ে গেছে। আলম খানের মাথায় কাটা ও পোড়া ক্ষত হয়েছে। তাঁর মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রলারমালিক দুলাল খানের দুই পা পুড়ে গেছে।

 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসমিতা বলেন, দগ্ধ তিনজনকে হাসপাতালে আনার পর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপরজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৪০:৫৮