মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬

বরগুনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

হোম » বরগুনা » বরগুনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬


 

বরগুনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরগুনায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

 

র‌্যালি শেষে আইডিইবি হলরুমে জেলা কমিটির সভাপতি প্রকৌশলী নিজাম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. বাচ্চু মিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সদস্য প্রকৌশলী সৈয়দ রাসেদুল হাসান রেজা।

 

এ ছাড়া আইডিইবির বরগুনা জেলা কমিটির নেতারা বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রেজাউল করিম।

 

কর্মসূচিতে বরগুনা জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মরত প্রকৌশলী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। আইডিইবির বরগুনা জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:০৫