মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬

পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

হোম » শিক্ষা » পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬


 

পবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ফ্যাসিবাদী অপশক্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন সচেতন শিক্ষকবৃন্দ।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তা পরিষদের নেতারা বক্তব্য দেন।

 

বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অপচেষ্টা প্রতিহত করতে হবে। একই সঙ্গে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

 

সমাবেশ শেষে শিক্ষক ও অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে শান্তিপূর্ণ মিছিল করেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৪৪