সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬

গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হোম » বরিশাল » গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬


গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোকশেদ উল্লাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্যসচিব মো. শফিকুর রহমান শরীফ স্বপন, বীর মুক্তিযোদ্ধা মো. আনিসুর রহমান, উপজেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম এবং উপজেলা বিআরডিবির সভাপতি মো. সোহানুর রহমান সোহান।

 

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় পর্যায়ের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৭:১০