রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬

গৌরনদীতে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক অমিত

হোম » বরিশাল » গৌরনদীতে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক অমিত
রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬


গৌরনদীতে পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ আটক অমিতসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে ২০ পিস ইয়াবাসহ অমিত দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার সুন্দরদী ১ নম্বর ওয়ার্ডে ওয়াজেদ আলী সুপার মার্কেটের পেছন থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করা হয়।

 

পুলিশের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে বিশেষ অভিযান চলাকালে পুলিশ খবর পায়, ওয়াজেদ আলী সুপার মার্কেটের পেছনের উত্তর পাশে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন অমিত দাস। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আটক করে।

 

এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন দুই গ্রাম, যার বাজারমূল্য প্রায় ছয় হাজার টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। অমিত দাস বেজাতি গ্রামের অমূল্য দাসের ছেলে।

 

মামলার বিবরণে বলা হয়েছে, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ইয়াবা গণনা করে জব্দতালিকা তৈরি করা হয়। পরে গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক বাদী হয়ে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

 

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১০:১০:০৩