শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় ইয়াবা ও বিক্রির টাকাসহ দুই যুবক গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ইয়াবা ও বিক্রির টাকাসহ দুই যুবক গ্রেপ্তার
শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬


কলাপাড়ায় ইয়াবা ও বিক্রির টাকাসহ দুই যুবক গ্রেপ্তারসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে কলাপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় আল-আমিন অটোর সামনে পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. এনামুল (২৮) ও মো. সাইফুল ইসলাম (২৩)। এনামুলের বাবার নাম মো. ফোরকান শিকদার এবং সাইফুল ইসলামের বাবার নাম কামাল আকন।

 

কলাপাড়া থানা পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) মো. ফোরকান মিয়ার নেতৃত্বে এসআই মো. মাসুদ রানা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হুমায়ুন কবির সুমনসহ পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় তাঁদের কাছ থেকে হালকা গোলাপি রঙের ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী শুক্রবার (১৩ নভেম্বর) কলাপাড়া থানায় মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:২০:০০ ● ৩০ বার পঠিত