শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল-আমিন সরদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে কলাপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় কালাম মাস্টারের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল হক খানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহা. শামীম আকনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে আল-আমিন সরদারকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর দখল থেকে হালকা গোলাপি রঙের ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আল-আমিন সরদার কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলসুখ রোড এলাকার ওহাব সরদারের ছেলে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস হোসেন সাগরকন্যাকে বলেন, এ ঘটনায় মো. আল-আমিন সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী কলাপাড়া থানায় মামলা করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) মামলাটি রুজু করা হয়।
বাংলাদেশ সময়: ১২:৪১:২২ ● ২১ বার পঠিত
