বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬

বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হোম » বরগুনা » বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬


বরগুনায় এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় আলোচনা সভা ও নানা আয়োজনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মরিয়ম বেগম। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।

 

প্রধান অতিথির বক্তব্যে মো. নজরুল ইসলাম মোল্লা বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নারীর শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে নারীর অধিকার প্রতিষ্ঠা, আত্মনির্ভরশীলতা সৃষ্টি এবং সামাজিক পরিবর্তনে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রূপ কুমার পাল।

 

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও আর্থসামাজিক উন্নয়নে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটি বরগুনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

 

অনুষ্ঠানে সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৫:৫৩ ● ২৩ বার পঠিত