বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
কলাপাড়ায় দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচারে প্রস্তুতিমূলক সভা
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচারে প্রস্তুতিমূলক সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের থ্রাইভ প্রকল্পের উদ্যোগে কলাপাড়ার নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিপিপির নীলগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ইউনিটের সদস্য জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও সিপিপি ইউনিট টিম লিডার আবুতালেব ইভান মাতব্বর, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াইয়ের সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন)।
এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের কলাপাড়া ফিল্ড ফ্যাসিলিটেটর তুষার বাড়েই, চাকামইয়া এলাকার ফিল্ড ফ্যাসিলিটেটর আল-আমীন, ফিল্ড মোবিলাইজার আসমা বেগম এবং নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সংস্থাটির মনোনীত ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
সভায় দুর্যোগের আগে প্রস্তুতি, দুর্যোগ চলাকালে করণীয় এবং দুর্যোগ-পরবর্তী কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। একই সঙ্গে আগাম সতর্কবার্তা দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন ও প্রস্তুত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩:০৩:১৪ ● ২৪ বার পঠিত
