বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬

মনপুরায় ১৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

হোম » ভোলা » মনপুরায় ১৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটক
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬


মনপুরায় ১৫ পিস ইয়াবাসহ দুই যুবক আটকসাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের প্যান্টের পকেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

 

বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মতলব মেম্বারের বাড়ির সামনের সড়ক থেকে তাঁদের আটক করে পুলিশ।

 

আটক ব্যক্তিরা হলেন বাবলু (৩০) ও ইয়াছিন (২৫)। তাঁদের দুজনের বাড়ি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবাসহ আটক দুই আসামির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:২৪:২১ ● ১৮ বার পঠিত