বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬

মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

হোম » ভোলা » মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬


মনপুরায় বিয়ে বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুসাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় বিয়ে বাড়িতে ঝাড়বাতি লাগানোর কাজ করতে গিয়ে জেনারেটরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রাঢ়ী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আশরাফুল দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে। তিনি কোড়ালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কর্মরত ছিলেন।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আকতার রাঢ়ীর ছেলের বিয়ের অনুষ্ঠানে বিদ্যুতের লাইন ও ঝাড়বাতি লাগানোর কাজ করছিলেন আশরাফুল। এ সময় জেনারেটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কবির সোহেল জানান, আশরাফুলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১০:০৪:২৯ ● ২১ বার পঠিত