বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
গলাচিপায় সাপে কাটা যুবকের মৃত্যু, হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস
হোম » পটুয়াখালী » গলাচিপায় সাপে কাটা যুবকের মৃত্যু, হাসপাতালে নেওয়ার আগেই শেষ নিঃশ্বাস
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষধর সাপের কামড়ে হাসান তালুকদার (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসান তালুকদার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত জালাল তালুকদারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে নিজের এলাকার একটি ধানখেতে গেলে বিষধর সাপ তাঁকে কামড় দেয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দুপুর দেড়টার দিকে তাঁকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাঈমা তানহা সাগরকন্যাকে বলেন, সকাল ১০টার দিকে হাসানকে সাপে কামড় দেয়। দুপুর দেড়টার দিকে তাঁকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯:১৩:৩৮ ● ২৩ বার পঠিত
