বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
কয়রায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হোম » রাজনীতি » কয়রায় বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা জিএম রফিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, আব্দুর রহিম সানা, অ্যাডভোকেট মনজুরুল আলম নান্নু, গাজী সেরাজুল ইসলাম, নাজমুল হুদা, আঃ গফ্ফার, এসএম খায়রুজ্জামান ও কামরুল ইসলাম খান।
এ ছাড়া বক্তব্য দেন কৃষকদলের আহ্বায়ক গোলাম রসুল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর নবী পির আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক এহসানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, ছাত্রদল নেতা পলাশ ও মেহেদী হাসান সবুজ, শ্রমিকদলের সভাপতি আকবার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সহসভাপতি আজিজুর রহমান এবং তরুণ দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮:৪৬:২৫ ● ১৯ বার পঠিত
