বুধবার ● ১১ নভেম্বর ২০২৬

বাউফলে গভীর রাতে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » বাউফলে গভীর রাতে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বুধবার ● ১১ নভেম্বর ২০২৬


হুমায়ুন কবির। ছবি: সংগৃহীতসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় মিছিল করে আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন তাঁর নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নিয়মিত তৎপরতার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচি ও মিছিলকে কেন্দ্র করে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, যুবলীগ নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১০:১৮:০১ ● ২৫ বার পঠিত