মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬

জিয়ানগরে ঘূর্ণিঝড় ও দুর্যোগ মোকাবিলায় মাঠ মহড়া

হোম » পিরোজপুর » জিয়ানগরে ঘূর্ণিঝড় ও দুর্যোগ মোকাবিলায় মাঠ মহড়া
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

জিয়ানগরে ঘূর্ণিঝড় ও দুর্যোগ মোকাবিলায় মাঠ মহড়া

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুরে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়।

 

৫ নম্বর চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও বালিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফরহাদ হোসেন, সিপিপির উপপরিচালক মো. আলমগীর হোসেন, পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারি তৌহিদুর রহমান রাতুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার শীল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) যুগল বিশ্বাস।

 

মহড়ায় ঘূর্ণিঝড় ও বন্যার আগাম সতর্কবার্তা প্রচার, দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া, উদ্ধার কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক প্রদর্শনী তুলে ধরা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া এবং সচেতন থাকার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

বাংলাদেশ সময়: ২১:০৮:২০ ● ১৪ বার পঠিত