মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় ২৫০ পরিবারের মধ্যে শীতকালীন সবজির বীজ বিতরণ

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ২৫০ পরিবারের মধ্যে শীতকালীন সবজির বীজ বিতরণ
মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬


 

কলাপাড়ায় ২৫০ পরিবারের মধ্যে শীতকালীন সবজির বীজ বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় শীতকালীন সবজি চাষে উৎসাহিত করতে ২৫০টি পরিবারের মধ্যে বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে এসব বীজ বিতরণ করা হয়।

 

নেদারল্যান্ডসভিত্তিক দাতা সংস্থা কার্ক ইন অ্যাক্টি (কিয়া)-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটির (সিআরএসএস) নিরাপদ জীবন-জীবিকা প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উপকারভোগী পরিবারগুলোকে লাল শাক, পালং শাক, ধনিয়া, বরবটি, করলা ও মুলার বীজ দেওয়া হয়।

 

নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক সুজিত হালদার। প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কার্যালয়ের অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার।

 

নিরাপদ জীবন-জীবিকা প্রকল্পের অর্গানাইজার এ্যালবাট সবুলান বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) রিগবী সেতু গমেজ, এগ্রি-অফিসার মো. শফিকুল ইসলাম, গণমাধ্যমকর্মী মাইনুদ্দিন আল আতিক এবং প্রচেষ্টা প্রকল্পের ভোলা অঞ্চলের কো-অর্ডিনেটর নোয়েল রানা সাহা।

 

আলোচনায় বক্তারা বলেন, শীতকালীন সবজি চাষে উপযুক্ত সময় নির্বাচন, জমির পরিচর্যা এবং পরিমিত সার ও কীটনাশক ব্যবহার গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা ও পতিত জমিতে সবজি চাষের মাধ্যমে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। এ জন্য তাঁরা উপকারভোগীদের নিয়মিত সবজি চাষে উৎসাহিত করেন।

 

বীজ পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন উপকারভোগী পরিবারের সদস্যরা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গ্রামীণ পরিবারের নিরাপদ জীবিকা, স্বাবলম্বিতা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:৪০ ● ২৩ বার পঠিত