রবিবার ● ৮ নভেম্বর ২০২৬
আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
হোম » বরগুনা » আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
বরগুনার আমতলীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় আমতলী একে সরকারি হাইস্কুল থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী মো. জালাল উদ্দিন ফকিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মামুন ভিপি, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাসি উদ্দিন তালুকদার ও মো. কামরুজ্জামান হিরু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কবির উদ্দিন ফকির, বিএনপি নেতা মো. আমিনুল ইসলাম সোহেল তালুকদার, সৈয়দ আসাদুজ্জামান কাওসার, মো. আবুল কালাম আজাদ, কায়েসুর রহমান ফকু, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট মাহবুব আলম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার ও জামাল উদ্দিন খান।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মাঈনুদ্দিন মামুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ২১:১৭:২২ ● ২৩ বার পঠিত
