রবিবার ● ৮ নভেম্বর ২০২৬

মোংলায় নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত

হোম » খুলনা » মোংলায় নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


 

মোংলায় নানা কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটের মোংলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

 

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সমবায় কর্মকর্তা মো. জুবাইর হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার।

 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান মানিক, মুক্তিযোদ্ধা সংসদ মোংলা উপজেলার আহ্বায়ক মো. আবু হানিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি এবং অগ্রণী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পীযূষ কান্তি মজুমদারসহ সমবায়ী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৫ ● ২০ বার পঠিত