রবিবার ● ৮ নভেম্বর ২০২৬

কয়রায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হোম » খুলনা » কয়রায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
রবিবার ● ৮ নভেম্বর ২০২৬


কয়রায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভাসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা সদরে র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সমবায় কর্মকর্তা মো. তানভীর মাসুদুল হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা।

 

সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আহাদ আলী, কয়রা আইনজীবী সমিতির অ্যাডভোকেট আকবার হোসেন ও অ্যাডভোকেট আনিছুর রহমান এবং সহকারী সমবায় কর্মকর্তা মো. তোরাব আলী।

 

এ ছাড়া সমবায়ী সালমা নাজ, মারুফা আক্তার, রাসেল আহমেদ, সোনালী মিস্ত্রি, সুমিত্রা মুন্ডা ও কমলেশ মণ্ডল বক্তব্য দেন।

 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:০৬:৩৭ ● ২০ বার পঠিত