শনিবার ● ৭ নভেম্বর ২০২৬

কলাপাড়ায় শ্মশানে মোমবাতি জ্বালিয়ে স্বজনদের স্মরণে দীপালী উৎসব

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় শ্মশানে মোমবাতি জ্বালিয়ে স্বজনদের স্মরণে দীপালী উৎসব
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬


কলাপাড়ায় শ্মশানে মোমবাতি জ্বালিয়ে স্বজনদের স্মরণে দীপালী উৎসবসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

শ্মশানজুড়ে মোমবাতির আলো, প্রিয়জনদের স্মরণে প্রার্থনা, উলুধ্বনি ও কাঁসর ঘণ্টার ধ্বনি। এভাবেই পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশান দীপালী উৎসব।

 

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার কলেজ রোডের কেন্দ্রীয় মহাশ্মশানঘাট, চিংগড়িয়াসহ বিভিন্ন শ্মশানে এ উৎসব পালিত হয়।

 

এ উপলক্ষে স্বজন হারানো নারী-পুরুষ শ্মশানে সমবেত হন। মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে প্রয়াত স্বজনদের স্মরণ করেন তাঁরা। ঢাকঢোল ও ধর্মীয় গানের মধ্য দিয়ে পূজা-অর্চনায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় শ্মশানের সামনে বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজানো হয়। প্রয়াত স্বজনদের আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায়ও প্রার্থনা করেন তাঁরা।

 

পুরোহিত বাবলু চক্রবর্তী বলেন, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে প্রয়াত স্বজনদের স্মরণে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ শ্মশানে সমবেত হন। অতীতে যেসব আত্মীয়স্বজন মারা গেছেন, তাঁদের আত্মার শান্তি কামনায় এদিন প্রার্থনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১:০০:২৮ ● ২৩ বার পঠিত