শনিবার ● ৭ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
হোম » ঢাকা » গোপালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস।
এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনে এ দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:৩০:৩২ ● ২১ বার পঠিত
