শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬

কয়রায় এনসিপির নতুন কমিটি, আহ্বায়ক আবু বকর ও সদস্য সচিব নাসরুল্লাহ শরীফ

হোম » রাজনীতি » কয়রায় এনসিপির নতুন কমিটি, আহ্বায়ক আবু বকর ও সদস্য সচিব নাসরুল্লাহ শরীফ
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬


কয়রায় এনসিপির নতুন কমিটি, আহ্বায়ক আবু বকর ও সদস্য সচিব নাসরুল্লাহ শরীফসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনার কয়রা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মো. আবু বকর সিদ্দিককে আহ্বায়ক এবং নাসরুল্লাহ শরীফকে সদস্য সচিব করা হয়েছে।

 

শুক্রবার (৬ নভেম্বর) খুলনা জেলা এনসিপির আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ ও সদস্য সচিব আরিফুজ্জামান উজ্জ্বল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. মোক্তার হোসেনকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন এম এম আব্দুল ওহাব, আব্দুল কাদের রাজু ও মো. জাহাঙ্গীর আলম।

 

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন আজহারুল ইসলাম। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. শরীফুল ইসলাম, মো. আব্দুর রহিম ও শায়েখ ফরিদ উদ্দিনকে।

 

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যক্ষ মো. জিল্লুর রহমান ও মো. রাসেল আহমেদ। দপ্তর সম্পাদক করা হয়েছে আতাউর রহমানকে।

 

নবগঠিত কমিটির নেতারা কয়রা উপজেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১২:৫১ ● ১৮ বার পঠিত