বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে গৌরনদীতে মাঠকর্মীদের প্রশিক্ষণ
হোম » বরিশাল » ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে গৌরনদীতে মাঠকর্মীদের প্রশিক্ষণ
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে উপকারভোগী শনাক্ত ও নির্ভুল তথ্য সংগ্রহের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এম জহির উদ্দিন স্বপন।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্য যাচাই-বাছাই এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেওয়া হয়। প্রকৃত উপকারভোগী শনাক্তকরণ ও নির্ভুল তথ্য সংগ্রহের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্যসচিব শফিকুর রহমান শরিফ স্বপন এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, আগামী ৫, ৬, ৮ ও ৯ নভেম্বর উপজেলা পরিষদ ভবনের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে।
বাংলাদেশ সময়: ১৮:৪৫:০৩ ● ২৬ বার পঠিত
