বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬

ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে গুলি, বিএনপি নেতার ছেলেকে হত্যা

হোম » খুলনা » ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে গুলি, বিএনপি নেতার ছেলেকে হত্যা
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬


ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে গুলি, বিএনপি নেতার ছেলেকে হত্যাসাগরকন্যা প্রতিবেদক, খুলনা

 

খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে একটি চায়ের দোকানে ঢুকে গুলি করে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে দোকানের ভেতরে থাকা তরিকুলকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

নিহত তরিকুল ইসলাম শেখ ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

 

কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৩১ ● ২২ বার পঠিত