বুধবার ● ৪ নভেম্বর ২০২৬
বামনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা
হোম » বরগুনা » বামনায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)
বরগুনার বামনায় ফ্যামিলি কার্ড কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিবের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার।
কর্মশালায় বক্তারা ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে তালিকাভুক্ত করতে তথ্য সংগ্রহকারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় নির্দেশনা ও উপকরণ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯:০৬:০৮ ● ৪০ বার পঠিত
