শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
আগৈলঝাড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে অসহায় নারীর চাল আত্মসাতের অভিযোগ
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে অসহায় নারীর চাল আত্মসাতের অভিযোগ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় এক অসহায় নারীর ভিডব্লিউবি কার্ডের দুই মাসের ৬০ কেজি চাল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রোজিনা বেগমের বিরুদ্ধে।
অভিযোগকারী শেফালী বেগম উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা। স্বামীহারা শেফালী দুই মেয়েকে বাবার বাড়িতে রেখে ঢাকায় দিনমজুরের কাজ করেন। তাঁর অভিযোগ, তাঁকে না জানিয়ে কার্ডে স্বাক্ষর দেখিয়ে দুই মাসের বরাদ্দের চাল তুলে নেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য রোজিনা বেগম বলেন, শেফালী ঢাকায় থাকায় তাঁর বরাদ্দের চাল অন্য এক অসহায় নারীকে দেওয়া হয়েছিল। বিষয়টি ভুল হয়েছে স্বীকার করে তিনি শেফালীর ৬০ কেজি চাল ফেরত দেওয়ার কথা জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, একজনের নামে বরাদ্দ করা চাল অন্যজনের নেওয়ার সুযোগ নেই। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭:০৮:৫৫ ● ২১ বার পঠিত
