শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
হোম » খেলা » মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
সাগরকন্যা খেলা ডেস্ক
নিজেদের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেও হারের মুখ দেখল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা।
ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়েই মিরপুর টেস্টে এমন বড় পরাজয় বরণ করতে হয়েছে বাংলাদেশকে। দুই ইনিংসেই ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচের নিয়ন্ত্রণ হারায় টাইগাররা। সুযোগ কাজে লাগিয়ে সহজ জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৫ ● ১০ বার পঠিত
