বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
গৌরনদীতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী রুবেল গোমস্তার উঠান বৈঠক
হোম » বরিশাল » গৌরনদীতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী রুবেল গোমস্তার উঠান বৈঠক
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার ৪ নম্বর মাহিলাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল গোমস্তার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মাহিলাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভিমেরপাড় এলাকায় এ উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।
আঃ রাজ্জাক আকনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মো. শাহে আমল হাওলাদার, মোতালেব আকন, লোকমান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা অদুদ ফকির, লাল চান হাওলাদার, স্বপন মণ্ডল, নির্মল হালদার, আলাউদ্দীন হাওলাদার, মান্নান গোমস্তা, জামাল গোমস্তা, বাবুল আকন, আলতাফ হাওলাদার, মিলন হাওলাদার, শামিম, ইলিয়াস সিকদার, বাবুল মৃধা, আনোয়ার আকন, সিরাজ সিকদার ও কেরামত হাওলাদার। বৈঠক পরিচালনা করেন আলী আকর ও শাহীন হাওলাদার। এ ছাড়া স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় মো. রুবেল গোমস্তা মাহিলাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম উম্মাহর কাছে দোয়া কামনা করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণার মাধ্যমে তিনি এলাকার মানুষের সমর্থন ও দোয়া প্রত্যাশা করেন।
তাঁর এ উঠান বৈঠককে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী আলোচনা তৈরি হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৩৯:২১ ● ৪২ বার পঠিত
