বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬

গৌরনদীতে গাছের ডাল মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

হোম » বরিশাল » গৌরনদীতে গাছের ডাল মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে আমগাছ কাটার সময় গাছের বড় ডাল মাথার ওপর পড়ে ছালাম তালুকদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাসুদেবপাড়া কালিবাড়ি এলাকায় মহরুদ্দিন হাওলাদারের বাগানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ছালাম তালুকদার গৌরনদী উপজেলার কলাবাড়িয়া গ্রামের মৃত হাসেম তালুকদারের ছেলে। এ ঘটনায় গৌরনদী থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মহরুদ্দিন হাওলাদারের বাগানে তিন থেকে চারজন শ্রমিক একটি আমগাছের ডালপালা কাটতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে অসাবধানতাবশত গাছের একটি বড় কাটা ডাল ছালাম তালুকদারের মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান ওসি তারিক হাসান রাসেল।

বাংলাদেশ সময়: ২১:২৪:০৫ ● ৪০ বার পঠিত