বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল সাময়িক বহিষ্কার

হোম » পটুয়াখালী » শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল সাময়িক বহিষ্কার
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬


শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রশক্তির নেতা তোফাজ্জল সাময়িক বহিষ্কারসাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

 

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় দপ্তর থেকে এ-সংক্রান্ত নোটিশ জারি করা হয়। সংগঠনটির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত নোটিশে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তোফাজ্জল হোসেনকে তাঁর পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

 

নোটিশে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের কর্মকাণ্ডের দায়ে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বরাবর লিখিত ব্যাখ্যা দিতে হবে।

 

সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:৩২:০৬ ● ২৬ বার পঠিত