মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
ভাণ্ডারিয়ায় মা ইলিশ রক্ষা অভিযানে দুই জেলের কারাদণ্ড
হোম » জেলে-মৎস্য » ভাণ্ডারিয়ায় মা ইলিশ রক্ষা অভিযানে দুই জেলের কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কচা ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত এক জেলেকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অন্য জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, তেলিখালী পুলিশ ফাঁড়ির সদস্য, ভাণ্ডারিয়া আনসার ও ভিডিপির সদস্য এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জালসহ ২ হাজার ৫০০ মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ভাণ্ডারিয়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম বলেন, উপকূলীয় নদ-নদীতে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশের সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ৮:৩৯:৪৫ ● ২৫ বার পঠিত
