সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস জব্দ, দুই দোকানকে জরিমানা
হোম » বরিশাল » গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস জব্দ, দুই দোকানকে জরিমানা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী বন্দরে বিএসটিআইয়ের অনুমোদনহীন কসমেটিকস ও অবৈধ পণ্য বিক্রির দায়ে দুটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা পণ্যগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে গৌরনদী বন্দরের অভি কসমেটিকস ও আবির কসমেটিকসে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।
অভিযানে বিএসটিআইয়ের কর্মকর্তা মো. মামুন তালুকদার ও গৌরনদী মডেল থানার এসএসআই আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম জানান, জনস্বার্থ রক্ষা, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুমোদনহীন ও অবৈধ পণ্যের বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫:২৯:৩৪ ● ৪৩ বার পঠিত
