রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় মহিষের ঘাস কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে পিটিয়ে আহত

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় মহিষের ঘাস কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে পিটিয়ে আহত
রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬


 

কলাপাড়ায় মহিষের ঘাস কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে পিটিয়ে আহত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় মহিষের ঘাস কাটাকে কেন্দ্র করে পিতা-পুত্রকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

 

আহতরা হলেন আবু সালেহ (৩০) ও তাঁর বাবা নুর আলম হাওলাদার।

 

আবু সালেহ অভিযোগ করেন, দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে অসুস্থ থাকার পর সুস্থ হয়ে রবিবার বাবার কথায় মাঠে মহিষ বেঁধে রেখে ঘাস কাটছিলেন তিনি। এ সময় তাঁর চাচাতো ভাই আবদুল্লাহ ও আসাদুল এবং চাচা হাবিব হাং ও আবুল বাসারসহ কয়েকজন তাঁর ওপর হামলা চালান। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর বাবাকেও কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

 

আবু সালেহর বাবা নুর আলম হাং অভিযোগ করেন, তাঁর ছেলে মহিষের ঘাস কাটতে গেলে তাঁর দুই ভাই ও ভাইয়ের ছেলেরা অতর্কিতে হামলা চালান। ছেলেকে রক্ষা করতে গেলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়।

 

তবে অভিযুক্ত হাবিব হাওলাদার বলেন, তাঁদের ধানের বীজ মহিষে খাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। তিনি মারধরের ঘটনা স্বীকার করলেও নুর আলমকে কেউ মারেননি বলে দাবি করেন। তাঁর দাবি, আবু সালেহর হাতে থাকা ঘাস কাটার কাঁচির আঘাতে তিনি আহত হয়েছেন।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:০৯:১৬ ● ২৭ বার পঠিত