শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
হোম » ঝালকাঠী » নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মো. রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় এ অভিযান চালানো হয়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে অভিযানে পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজিব সিকদারকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আমির আলী সিকদারের ছেলে। পরে তাঁর কাছে তল্লাশি চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক রাজিব সিকদারকে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ নলছিটি থানায় নেওয়া হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০:৫৫:০০ ● ৩০ বার পঠিত
