শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুখর কুয়াকাটা পর্যটন কার্নিভাল
হোম » পর্যটন » ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় মুখর কুয়াকাটা পর্যটন কার্নিভাল
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
ঘুড়ি উৎসব ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটায় উদযাপিত হচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় লেম্বুর বন সৈকতে ঘুড়ি উৎসব ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নানা রঙের ঘুড়িতে বর্ণিল হয়ে ওঠে সৈকতের আকাশ। অন্যদিকে, রং-তুলির আঁচড়ে সাদা ক্যানভাসে বিভিন্ন পর্যটনকেন্দ্র, ইতিহাস ও ঐতিহ্যের দর্শনীয় স্থান ফুটিয়ে তোলে শিশুরা। তাদের সৃজনশীলতায় প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনস্থল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে শুক্রবার সকালে বিচ ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ কার্নিভালের সূচনা হয়। রাতে সৈকতে দেশের তারকা শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার সকালে বিচ ম্যারাথন ও পিঠা উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কার্নিভাল শেষ হবে।
তবে কার্নিভাল ঘিরে প্রত্যাশা অনুযায়ী পর্যটকের আগমন ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এদিকে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকত ও আশপাশের এলাকায় তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।
বাংলাদেশ সময়: ২২:১৯:৪৭ ● ২৭ বার পঠিত
