বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬

খুলনা মহানগরীতে নারীকে গুলি ও কুপিয়ে হত্যা

হোম » খুলনা » খুলনা মহানগরীতে নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, খুলনা

 

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিন্নাপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর জিন্নাপাড়া বউবাজারের ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

 

নিহত খুশি ওই এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী।

 

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাপাড়ার সড়কে দুর্বৃত্তরা খুশিকে গুলি ও কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওসি আরও জানান, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ২১:২৮:১২ ● ২৪ বার পঠিত