বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
কাউখালীতে মা ইলিশ রক্ষায় ৭ হাজার মিটার জাল জব্দ
হোম » জেলে-মৎস্য » কাউখালীতে মা ইলিশ রক্ষায় ৭ হাজার মিটার জাল জব্দ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৭ হাজার মিটার সুতার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কচাঁ নদীসহ উপজেলার পাঁচটি নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সান্নামত। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা নিষিদ্ধ।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৫:৩৫:৪৩ ● ৩৫ বার পঠিত
