বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
অ্যাড. শামীম আল সাইফুল সোহাগের পক্ষ থেকে কলাপাড়ায় পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়
হোম » পটুয়াখালী » অ্যাড. শামীম আল সাইফুল সোহাগের পক্ষ থেকে কলাপাড়ায় পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অ্যাডভোকেট ড. শামীম আল সাইফুল সোহাগের সহধর্মিণী সোহেলী পারভীন রিয়া মনি।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি কলাপাড়ার মদনমোহন আখড়াবাড়ি, চিংগুড়িয়া ও পাখিমারা পূজামণ্ডপ এবং মহিপুর থানা সদর এলাকার মহিপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেন।
বাংলাদেশ সময়: ১৫:০৯:৩৭ ● ২৪ বার পঠিত
