সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬

কলাপাড়ায় শিশু রায়হান হত্যা: সন্দেহভাজন কৃষকদল নেতা বহিষ্কার

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় শিশু রায়হান হত্যা: সন্দেহভাজন কৃষকদল নেতা বহিষ্কার
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬


 

কলাপাড়ায় শিশু রায়হান হত্যা: সন্দেহভাজন কৃষকদল নেতা বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় শিশু রায়হান হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে নীলগঞ্জ ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আল-আমীনকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

রবিবার সন্ধ্যায় উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা কৃষকদলের সভাপতি সালাম তালুকদারের নির্দেশক্রমে আল-আমীনকে সংগঠনের সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

এদিকে, শিশু রায়হান হত্যা মামলায় গ্রেপ্তার আল-আমীনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

 

উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার বলেন, শিশু হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে জরুরি সিদ্ধান্তে আল-আমীনকে বহিষ্কার করা হয়েছে।

 

উল্লেখ্য, নিখোঁজের দুই দিন পর গত ১৭ অক্টোবর বাড়ির পাশের একটি খাল থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু রায়হানের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ৭:৪৫:৪৯ ● ৩৭ বার পঠিত