বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬

গলাচিপায় ঘরের আড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, ময়নাতদন্তে পাঠাল পুলিশ

হোম » পটুয়াখালী » গলাচিপায় ঘরের আড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, ময়নাতদন্তে পাঠাল পুলিশ
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

প্রতীকী ছবিটি

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় খুশি আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোন্দা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গরু চরাতে মাঠে গিয়েছিলেন খুশির স্বামী রবিউল হাসান। সেখান থেকে বাড়ি ফিরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রীকে ঝুলতে দেখেন তিনি। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

 

খুশির বাড়ি দিনাজপুর জেলায়। প্রায় সাত বছর আগে লোন্দা গ্রামের রবিউল হাসানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৬:২৫ ● ১৬ বার পঠিত