বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন
হোম » পিরোজপুর » পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে সার্কিট হাউস থেকে র্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।
এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং দৃষ্টিপ্রতিবন্ধী নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মানবিক আচরণ করতে হবে। তাঁদের নিরাপদ চলাচল ও স্বাভাবিক জীবনযাপনে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এ সময় তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
আলোচনা সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:৩৩:১০ ● ১৩ বার পঠিত
