পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

হোম » বরগুনা » পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬


 

পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও নাটক মঞ্চায়ন করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের মালতি সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

 

কর্মসূচির শুরুতে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা গ্রামীণ নারীদের অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

 

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে গ্রামীণ নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নে তাঁদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে পাথরঘাটা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা কর্মকর্তা সৈকত চন্দ্র হাওলাদার, সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনীয়া, সাংবাদিক শফিকুল ইসলাম খোকনসহ স্থানীয় নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

আলোচনা সভা শেষে গ্রামীণ নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন এবং পরিবার ও সমাজের উন্নয়নে তাঁদের অবদান তুলে ধরে একটি নাটক মঞ্চস্থ হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৭:৩৭ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ