বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব
হোম » বরিশাল » গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শন করলেন অতিরিক্ত সচিব
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. নাজমুল হুদা শামিম ও গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌর প্রশাসক মো. ইব্রাহিম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাঁরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
খন্দকার মো. নাজমুল হুদা শামিম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আদমজী সন্স লিমিটেডের উপপ্রশাসকের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।
পরিদর্শনকালে তাঁরা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষা ও প্রশিক্ষণের পরিবেশ এবং প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মমিনুল হক (অতিরিক্ত দায়িত্ব), জুনিয়র ইনস্ট্রাক্টর (নন-টেকনিক্যাল) এস. এম. জাহাঙ্গীর কবির ও মো. রফিকুল ইসলাম এবং জুনিয়র ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল) এস. এম. জাহিদুল হক, মো. আশরাফুল ইসলাম, গোলাম ফজলে রাব্বি ও সুপ্রভাত মিত্র।
বাংলাদেশ সময়: ১৫:৩১:৪৯ ● ১৯ বার পঠিত
