বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় বাসায় ঘুমন্ত অবস্থায় ১০ মাসের শিশু নিখোঁজ
হোম » আলোচিত খবর » কলাপাড়ায় বাসায় ঘুমন্ত অবস্থায় ১০ মাসের শিশু নিখোঁজ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় বাসায় বাবার পাশে ঘুমন্ত অবস্থায় মো. রায়হান নামে ১০ মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রায়হান ওই গ্রামের মো. রাসেল খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার প্রায় ৩০ মিনিট আগে শিশুটির মা পাশের এলাকায় গৃহকর্মীর কাজ করতে যান। এ সময় রায়হান বাড়িতে তার বাবার পাশে ঘুমিয়ে ছিল। পরে শিশুটিকে আর খুঁজে পাওয়া যায়নি। কে বা কারা তাকে নিয়ে গেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, কোনো প্রতারক চক্র শিশুটিকে নিয়ে যেতে পারে। তবে এ ধারণার পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এলাকায় এ ধরনের ঘটনার আগে না থাকায় শিশু নিখোঁজ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:২২:৩৭ ● ১৮ বার পঠিত
