মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
নেছারাবাদে অগ্নিনির্বাপণ মহড়া, আগুন নেভানোর কৌশল প্রদর্শন
হোম » পিরোজপুর » নেছারাবাদে অগ্নিনির্বাপণ মহড়া, আগুন নেভানোর কৌশল প্রদর্শন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এ মহড়া পরিচালনা করেন।
মহড়ায় আগুন নেভানোর বিভিন্ন কৌশল, অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবহার এবং অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে বাস্তবধর্মী ধারণা দেওয়া হয়।
এ সময় আগুন লাগলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া, প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা, আশপাশের মানুষকে সতর্ক করা এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি জানমালের ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ধরনের মহড়ার মাধ্যমে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়বে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক প্রস্তুতি তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:০৩:৪৬ ● ৩০ বার পঠিত
