সোমবার ● ১২ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ১৩২ জন দায়িত্বে
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ১৩২ জন দায়িত্বে
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের বিষয়ে অবহিতকরণ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমে ১১৮ জন তথ্য সংগ্রহকারী ও ১৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ করা হবে। এ সময় সঠিকভাবে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু। এ ছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি ও তথ্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, নির্ভুল তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা এবং তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে।
বাংলাদেশ সময়: ১৯:০০:৩২ ● ২৫ বার পঠিত
